যে দৃশ্যের কারনে সেন্সর বোর্ডে নিষিদ্ধ হলো ‘মেকাপ’ সিনেমা


Makeup movie poster

Unlock Link Step 3/5


সাম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নবাব এলএল.বি’র পর এবার বিতর্কে পড়েছে অনন্য মামুন পরিচালিত আরেক সিনেমা ‘মেকাপ’। চলচ্চিত্র সেন্সর বোর্ড আপত্তি খুঁজে পাওয়ায় সিনেমাটি ‘নিষিদ্ধ’ করতে যাচ্ছে।  

সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘এ সিনেমার বিরুদ্ধে আমাদের শোবিজের মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে খাটো করা হয়েছে। তাই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে হলো।’

প্রযোজকদের এই নেতা আরও বলেন, ‘অনন্য মামুন কেমন করে এই সিনেমাটি তৈরি করলেন জানি না। ‘মেকআপ’ একেবারে আমাদের ইন্ডাস্ট্রির বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছে। যেখানে যৌক্তিকতা নেই। এমন সিনেমা প্রদর্শনের অনুপযুক্ত। তাই সেন্সর বোর্ডের সর্বসম্মতিক্রমে ‘মেকআপ’ নিষিদ্ধ করা হয়েছে।’




‘ছবি নিষিদ্ধ হলেও নির্মাতা চাইলে আপিল বিভাগে পুনরায় আবেদন করতে পারবেন’- পরামর্শ দিলেন খসরু।

এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানান, তিনি এখনো নিষিদ্ধ করার লিখিত নোটিশ হাতে পাননি। তাই এ বিষয়ে কিছু আপাতত বলতে চান না তিনি।

সিনেমা অঙ্গনের গল্প নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। এখানে তারিক আনাম খানের সঙ্গে দেখা যাবে জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলিকে।

লাইট ক্যামেরায় বন্দি সিনেমার শিল্পীদের জীবন। মেকাপের কারণে তারা ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। সিনেমার অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষ মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। সিনেমা ইন্ডাস্ট্রির ভিতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’।

এই চিত্রপরিচালক মেকাপ সিনেমাটির ক্ষেত্রে নিষিদ্ধ শব্দটির সঙ্গে একমত হলেন না। তার মতে, শিল্প কখনো নিষিদ্ধ করা যায় না।

এই প্রসঙ্গে তারিক আনাম খান জানান, তাঁর নিজের সংলাপে আপত্তিকর কিছু ছিল না। ছবির অন্য সংলাপ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, ‘আমি সব সময় কী সংলাপ বলছি, সে বিষয়ে সতর্ক থাকি। আমি নিজে যেখানে কাজ করে খাই, তাকে কখনোই খারাপ বলতে পারব না। তা ছাড়া একটি ছবিতে ইতিবাচক–নেতিবাচক বিভিন্ন চরিত্র থাকে। সেগুলোর বেশির ভাগ কাল্পনিক। সেগুলোকে সেন্সর বোর্ড কীভাবে দেখেন, এটা তাদের বিষয়।’
ছবির চিত্রনাট্যকার ও পরিচালক অনন্য মামুন বলেন, ‘সেন্সর বোর্ড নিয়ে আমরা দিন দিন খারাপ একটি চর্চার দিকে যাচ্ছি। আমার ‘মেকআপ’ ছবিতে অশালীন কিছু নেই। তবে কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি থাকতে পারে। গল্পের ও চরিত্রের চাহিদা অনুযায়ী আমার কাছে যৌক্তিক মনে হয়েছে।’

 👍Vote 7/10


Share This

0 Response to "যে দৃশ্যের কারনে সেন্সর বোর্ডে নিষিদ্ধ হলো ‘মেকাপ’ সিনেমা"

Post a Comment

AD