অনলাইনে জেনে নিন, আপনি কোন কেন্দ্রের ভোটার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার (৩০ ডিসেম্বর)। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এবার দেশের ৩০০টি আসনে ১০ কোটির বেশি ভোটার তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন।
আপনি কোন কেন্দ্রের ভোটার তা আপনি এখনই জেনে নিতে পারেন। অনলাইনে ভোট কেন্দ্রের তথ্য জানতে services.nidw.gov.bd/voter_center এই ঠিকানায় প্রবেশ করুন। নির্ধারিত ফরমের প্রথম বক্সে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম্বার লিখুন।
এনআইডি না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নাম্বার লিখুন। দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ লিখুন। এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যা গুলো তৃতীয় বক্সে লিখে 'ভোটার তথ্য দেখুন' বাটনে ক্লিক করুন। সঠিক ভাবে সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করার পর ফরমের নিচেই আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোট কেন্দ্র ও এনআইডি নাম্বার দেখতে পাবেন।
Share This

0 Response to "অনলাইনে জেনে নিন, আপনি কোন কেন্দ্রের ভোটার।"

Post a Comment

AD